1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর বাড্ডায় ‘অরণ্য আবাসিক হোটেল’র আড়ালে মাদক ও পতিতাবৃত্তির অভিযোগ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর বাড্ডায় ‘অরণ্য আবাসিক হোটেল’র আড়ালে মাদক ও পতিতাবৃত্তির অভিযোগ!

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

(অনুসন্ধানী প্রতিবেদন)
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (দৈরাস):
রাজধানীর মেরুল বাড্ডার অরণ্য আবাসিক হোটেলে চলে অনৈতিক কর্মকান্ড। আবাসিক নামের অন্তরালে ধরা-ছোয়ার বাইরে থেকে শেল্টার দিচ্ছেন অনৈতিক কার্যকলাপের গড ফাদার হোটেল মালিক আল আমিন (অণিক)। ফ্যাসিস্ট সরকারের সময় দেদারসে চালিয়েছে দেহ ব্যবসা। হোটেল বিল্ডিংটির ২য় তলা থেকে শুরু করে প্রতি তালায় চলে দেহ ব্যবসা ও খদ্দেরদের চাহিদা মাফিক মাদক সেবন। এমনকি হোটেল অরণ্য আবাসিকের মালিক আল আমিন (অণিক) নিজেও একজন মাদকসেবী বলেও জানা গেছে।

৫ই আগস্টের পরে কিছু দিন বন্ধ থাকলেও আবারও কিছু অসাধু লোকদের সাথে আঁতাত করে অবৈধ কার্যক্রম শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। উঠতি বয়সের কলেজ পড়ুয়া মেয়েদের দালাল চক্র হোটেলে এনে তাদের দিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করছে বলেও অভিযোগ রয়েছে।

একটি আবাসিক হোটেল পরিচালনা করার জন্য যে ধরনের নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন তার কোনটিই এই হোটেলটিতে নেই বলেও অনুসন্ধানে জানা গেছে।

হোটেলেটির পাশেই রয়েছে একটি গ্যাস ফিলিং ষ্টেশন, বাড্ডা থানা, শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠান। আর এর ঠিক পাশেই এধরনের অবৈধ কার্যক্রম। দালাল চক্র দ্বারা ছেলে ও মেয়ে দুই জনকে স্বামী-স্ত্রী বানিয়ে কাপল তৈরি করে হোটেল রুমে অবাধে অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছে।

এছাড়াও উক্ত আল আমিনের পরিচালনায় রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে একাধিক অবৈধ কর্মকান্ড পরিচালিত হোটেলের তথ্য এসেছে দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার কাছে। আর এই আল আমিনকে সেল্টার দাতা হিসেবে রয়েছেন ফ্যাসিস্ট সরকারের আরেক দোসর তারই আপন চাচা। (পর্ব-১)
বিস্তারিত পরবর্তী সংখ্যায়…

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park