1. admin@weeklyprekkhapot.com : admin :
ঘুমধুম সীমান্তে অভিযানে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঘুমধুম সীমান্তে অভিযানে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পঠিত

বান্দরবান, ২৮ অক্টোবর ২০২৫ (দৈরাস):
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ ইয়াবা উদ্ধার অভিযান।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত ৬ মাসে ১৩,৪১,১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে, যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ২৪ লক্ষ টাকা।

এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামালসহ সর্বমোট ৫০ কোটি ৭৯ লক্ষ টাকার পণ্য জব্দ এবং মাদক পাচার ও চোরাচালানের সাথে জড়িত ৯৫ জনকে আটক করেছে।

এছাড়াও কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্তে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ পারাপার ও মাইন বিস্ফোরণ প্রতিরোধে ব্যাটালিয়ন নিয়মিত জনসচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুঃস্থ নারীদের সেলাই মেশিন এবং বৌদ্ধ বিহারে অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন—“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park