1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটের আক্কেলপুরে দুই দিন ব্যাপী পিঠা উৎসব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটের আক্কেলপুরে দুই দিন ব্যাপী পিঠা উৎসব

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে দুই দিন ব্যাপী পিঠা উৎসব

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
দুই দিন ব্যাপী জয়পুরহাটের আক্কেলপুরে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৪ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি জয়পুরহাট জেলার জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী দুই দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন।
এছাড়াও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।
উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌর সভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুল ইসলাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ।

বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে এ পিঠা উৎসব।
আয়োজকরা জানিয়েছেন, হরেক রকমের পিঠার সমাহারে চালের গুড়া দিয়ে পিঠা, চিতই, পাটিশাপ্টা, নারিকেলের পাটিশাপ্টা, দুধের পুলি, ফুল পিঠা,ভাপা, নকশি, মাখন, ফুল পিঠা, ঝুড়ি পিঠা, মিষ্টি সন্দেশ এছাড়া রুই মাছের ফিশবল, ফিশ সিঙ্গারা, ফিশ রোল, এবং বিভিন্ন প্রকার কেকসহ ইত্যাদি তালিকায় রয়েছে। পিঠা উৎসবে আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ স্বাদও নিয়েছেন।
পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন- শহরে পিঠাপুলি বানানো এখন অনেক কমে গেছে। গ্রামবাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park