মোঃ জাহাঙ্গীর আলম:
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মেধা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের দোয়া ও উৎসাহ প্রদান করতে উপস্থিতি ছিলেন- সভাপতি ডা: রফিকুল ইসলাম সরকার, কাজী হাবিবুর রহমান মাস্টার, প্রধান অতিথি জনাব মোঃ ইসমাঈল হোসেন, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ, জনাব মোঃ মজিবুর রহমান চেয়ারম্যান (১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ) প্রমুখ।