1. admin@weeklyprekkhapot.com : admin :
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (দৈরাস):
চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা বুধবার (২৪ সেপ্টেম্বর) আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

এর আগে হংকংয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। তাইওয়ানে রাগাসার আঘাতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

চীনের ইয়াংজিয়াং শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, আজ স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরের নিকটবর্তী হাইলিং দ্বীপের উপকূলে রাগাসা স্থলভাগে আঘাত হানে।

ইয়াংজিয়াং শহরে এএফপি’র সাংবাদিক দেখেছেন, প্রবল বাতাসে ভবনের সাইনবোর্ড ভেঙে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে এবং বেড়া ভেঙে যাচ্ছে।

আজ বেশ কয়েক ঘণ্টা ধরে শক্তিশালী ঘূর্ণিঝড়টি শহরের ভবনগুলোকে কাঁপিয়ে দিয়েছে এবং ২০ লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে বৃষ্টিপাতও হয়েছে।

আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় কেন্দ্রভাগে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park