1. admin@weeklyprekkhapot.com : admin :
বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বৈঠক করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতালির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যে কোন সময়ের থেকে ভালো।ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।

ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো: আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park