1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য সাইত্রিশটি প্রতিষ্ঠানের অনুকূলে ১২০০ (এক হাজার দুই শত) মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এতথ্য জানানো হয়।

ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে।শর্তাবলীর মধ্যে রয়েছে-
১) রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে;
২) এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে;
৩) প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে;
৪) পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণক
দাখিল করতে হবে;
৫) অনুমোদিত পরিমাণের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না;
৬) প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন;
৭) এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনক্রমেই নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না;
৮) সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park