1. admin@weeklyprekkhapot.com : admin :
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য 'ই-পাসপোর্ট' সেবা চালু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

আলজিয়ার্স, ৯ সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২ তম মিশন হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আলজেরিয়ার আলজিয়ার্সস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করা হয়।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ কারিগরি প্রতিনিধিদল, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দল এবং আলজিয়ার্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা।

উদ্বোধনের পূর্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টিম টেকনিক্যাল কার্যক্রম এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেন। অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মেজর সৈয়দ গোলাম মুরতাজা।

পরবর্তীতে ই-পাসপোর্ট আবেদনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ। তিনি সরকারের ই-পাসপোর্ট প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে দূতাবাস হতে অত্যন্ত আন্তরিকতার সাথে ই-পাসপোর্ট সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি বলেন, এই কার্যক্রম চালু করার ফলে এখন থেকে আলজেরিয়ায় এবং এ দূতাবাসের সমবর্তী দেশসমূহে (ক্যামেরুন, মৌরিতানিয়া, মালি ও গ্যাবন) বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দূতাবাস আলজেরিয়ার বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্সে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার জন্য রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ই-পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া সহজ রাখার ক্ষেত্রে সবাইকে সহযোগীতার আহ্বান জানান রাষ্ট্রদূত।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park