1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে।

উপদেষ্টা বলেন, মাদক আমাদের সমাজের বড় শত্রু, ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট করে দেবে যদি আমরা সবাই এটা দমন করতে না পারি। এজন্য আমি সবার সহযোগিতা চাইবো।

মায়ানমার সীমান্তে চোরচালান রোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের পুরা বর্ডার দখল করে রেখেছে। তাদের প্রধান আয় হলো মাদকের উপর। এখন কিছুটা কনভার্ট হয়েছে কৃষির উপর। মায়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা ধরা পড়ছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park