নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামলীস্ত স্পেশিয়ালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল-৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ এর চিকিৎসার খোঁজ নিতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ পঙ্কজ দেবনাথ এর সাথে কথা বলেন ও চিকিৎসার খোজখবর নেন।
হাসপাতালে তাঁর চিকিৎসা ভালো হচ্ছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে নিশ্চিত করেন হাসপাতালটির চিকিৎসকগণ।