মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার করেছে সিরাজদীখান থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ ডাকাতকে আটক করে পুলিশ।
এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র এবং নীল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ১। নোয়াখালী জেলার,সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর পুত্র পলাশ মিয়া(২৮) ২। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো.মজিবুল হকের পুত্র মো.জাকির হোসেন(৩৫) ৩। বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ: রব হাওলাদেরর পুত্র মো. শাকিল(২৩) ৪। বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মালিয়া গ্রামেসর মৃত সুলতান মিয়ার পুত্র মো.জামাল মিয়া(৩৬) ৫। শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার পুত্র নুর মোহাম্মদ(৩২) ৬। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের পুত্র আহমেদ সবুজ(২৯) ৭। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের পুত্র সাদ্দাম বিশ্বাস(৩৯) ৮। বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ: রব হাওলাদারের পুত্র হৃদয় হাওলাদার(২৪)
এ সময় তল্লাশি করে ৮টি মোবাইল সেটসহ, দেশীয় অস্ত্র ২টি চাপাটী, ২টি দা ৩ টি লোহাড় রড ও নীল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ডাকাতের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।