1. admin@weeklyprekkhapot.com : admin :
অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১৬০৪টি সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১৬০৪টি সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ (দৈরাস):
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আন্দোলন তথা প্রতিবাদ বিক্ষোভের নামে এ পর্যন্ত ১৬০৪ টি সড়ক অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ১২৩টি সংগঠন এ অবরোধ করেছে বলেও জানান তিনি।

উপদেষ্টা রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা ও এর আশপাশের রাস্তায় ১ হাজার ৬ শত ৪টি অবরোধ সংঘটিত হয়েছে। এসব অবরোধ করেছে ১২৩টি সংগঠন। এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বা রাজধানীর সুনির্দিষ্ট জায়গা যেখানে মাঠ রয়েছে- সেখানে এসব সমাবেশ বা আন্দোলন করতে যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে।

তিনি আরও বলেন, সবারই দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে- তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর।

উপদেষ্টা বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এ ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সে বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে।

তিনি এসময় সকলের সহযোগিতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিলো- তা ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে।

তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে এর মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park