1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুল ছাত্র হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুল ছাত্র হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯০ বার পঠিত
জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুল ছাত্র হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে চঞ্চল্যকর স্কুল ছাত্র মোয়াজ্জেমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সুজন(৩৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
বুধবার (৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) সন্ধ্যায় জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে র‌্যাব-০৫ এবং র‌্যাব-১০। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বাইতুল হোসেন সুজন জয়পুরহাট সদর থানার দেবীপুর মন্ডলপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০০২ সালে ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার প্রামানিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মৃত মোয়াজ্জেম এর পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে জয়পুরহাট জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দিন অভিযুক্ত প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
জয়পুরহাট র‍্যাব-৫ জানায়, স্কুল ছাত্র মোয়াজ্জেম হত্যার ঘটনায় অভিযুক্ত সুজনকে অর্থসহ মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। কিন্তু তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ আসামী সুজন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গত সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park