1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর বিভিন্ন এলাকায় আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও কুশ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর বিভিন্ন এলাকায় আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও কুশ উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৫ আগস্ট) উপপরিচালক শামীম আহম্মেদ এর নেতৃত্বে একটি টিম আদাবর থানাধীন, বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মোঃ খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬)‘কে ৪০০০ (চার হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ঘটনাস্থল থেকে আসামীকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে মোঃ তোফায়েল হোসেন শান্ত ভাড়াকৃত বাসা: আদাবর থানাধীন শেখেরটেকের একটি বাসা থেকে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার দখল থেকে ভয়ংকর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) ০১(এক) কেজি ৬০০ গ্রাম উদ্ধার করা হয়। উক্ত মাদক ও মাদক ব্যবসার মূল মালিক ১। মোঃ সৌরভ ইসলাম শান্ত ওরফে মোঃ তোফায়েল হোসেন শান্ত (পলাতক) ২। ইয়াছমিন আক্তার আঁখি (পলাতক)। পলাতক আসামীগণসহ গ্রেফতারকৃত মিলন মোল্লা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি নিয়মিত মামলা রুজ করা হয়েছে। পলাতক আসামী মোঃ সৌরভ ইসলাম শান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি তালিকাভুক্ত গডফাদার। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অন্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপপরিচালক মোঃ মেহেদী হাসান’র নেতৃত্বে পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ২৮০ (দুইশত আশি) গ্রাম উদ্ধার পূর্বক মো: শহিদুল ইসলাম(৪৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে জিজ্ঞাসাবাদের ভিত্তি শুকুর মোহাম্মদ রিপন (৫০) ‘কে গ্রেফতার করা হয়।

এছাড়া, আজ (২৬ আগস্ট) ভোর ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গায়ান রিপাবলিকের নাগরিক Karen PETULA নামীয় একজন নারীকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park