1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহবান বাণিজ্য প্রতিমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহবান বাণিজ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত
বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহবান বাণিজ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৪ ইং) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি তিনি এ আহ্বান জানান।
সরকারের আমন্ত্রণে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সিলারগণ আজ বাণিজ্য মেলা পরিদর্শন এবং তাদের জন্য আয়োজিত সেমিনারে অংশ গ্রহন করেন।
সেমিনারে আহসানুল ইসলাম টিটু বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করে এখানকার বাণিজ্যিক সুবিধা গ্রহন করতে পারে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পণ্য ও সেবা বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক সরবরাহ কাঠামো শক্তিশালী করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা। সেই লক্ষ্য পূরণে সরকার কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হস্তশিল্পকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগ সফল হলে নারীর ক্ষমতায়নসহ রপ্তানিযোগ্য পণ্যে বৈচিত্র্য আনা সম্ভব হবে।
তিনি জানান, চামড়া, ফার্মাসিউটিক্যাল ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এইচ. এম আহসান, ইনসেপ্টা ফার্মাসিউক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park