1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ), ২০ আগস্ট ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রেলি অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পার্টি অফিস থেকে রেলিটি শুরু হয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে রেলিটি শেষ হয়। সিরাজদিখান উপজেলার স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদুল কবির বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আওয়ামি লীগের নিয়োগ দেওয়া শিক্ষকদের দিয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিলে কোন ভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, যুগ্ন আহবায়ক সাদাত হোসেন জয়, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল,কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ সুজন, মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিন্টু, সদস্য সচিব গোলাম রাব্বি, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান পিথুসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সিরাজদিখান উপজেলা মোড় থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park