1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে মাধ্যমিক ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে মাধ্যমিক ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০২৫ সালের ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি দাখিল মাদরাসার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরনি নাহারের সভাপতিত্বে এবং ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৗশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, সিরাজদীখান প্রেস সক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park