1. admin@weeklyprekkhapot.com : admin :
নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (দৈরাস):
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা সোমবার (১৮ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে৷ তাছাড়া বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ২০৮ জন নতুন জনবল নিয়োগ দেয়া হয়েছে। এসব জনবল নিয়োগ কিছু নবসৃষ্ট পদ এবং কিছু শূন্যপদের বিপরীতে দেয়া হয়েছে। পুলিশের ক্ষেত্রে কনস্টেবল ও উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রে সমমানের পদে নিয়োগ দেয়া হয়েছে৷

১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের নির্দেশনা ছিলো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা৷

সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের ১৮জন কর্মকর্তার সাময়িক বরখাস্ত সম্পর্কে তিনি বলেন, বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকা desertion এর অপরাধ। সে অনুযায়ী এসব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া যা অব্যাহত থাকবে।

হয়রানিমূলক মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেনো কোনভাবেই হয়রানির শিকার না হয়৷ তবে যে দোষী সে কোন অবস্থায় ছাড়া পাবে না৷

সাংবাদিকদের উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন, নির্দোষ কাউকে আটক বা গ্রেফতার করা হলে- আপনারা তা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানান। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপদেষ্টা এসময় সত্য ঘটনা প্রকাশের জন্য মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park