1. admin@weeklyprekkhapot.com : admin :
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার থেকে শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার থেকে শুরু

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৬ বার পঠিত
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার থেকে শুরু

গাজীপুর প্রতিনিধি:
আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৪ ইং) বিকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেন। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা প্রস্তুতি কাজ শুরু করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন এবং দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ জিম্মাদার প্রকৌশলী খান মোহাম্মদ মুহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মো. সায়েম, হাজী মনির প্রমুখ।
এর আগে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park