1. admin@weeklyprekkhapot.com : admin :
আক্কেলপুরে বাকপ্রতিবন্ধীর উপর নির্যাতন; থানায় অভিযোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আক্কেলপুরে বাকপ্রতিবন্ধীর উপর নির্যাতন; থানায় অভিযোগ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

।। মোঃ রোকনোত জামান রুবেল ।।
জয়পুরহাট, ১৭ আগস্ট ২০২৫ (দৈরাস):

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জমি দখলকে কেন্দ্র করে এক বাকপ্রতিবন্ধী আব্দুল কালাম এর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

গত শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ছবদুলপাড়ায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা হলেন- একই গ্রামের মন্তাজ হোসনের ছেলে রাকিব হোসেন (২০) ও মৃত রইচ উদ্দীনের ছেলে মোসলেম (৩৯)।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বাকপ্রতিবন্ধী আব্দুল কালাম এর উপর শারীরিক নির্যাতন চালান অভিযুক্তরা। চলতি মাসের ৯ তারিখ সকালে অভিযুক্তরা মতিয়র রহমানের (৭২) বাড়ির পাশের জমিতে রোপণ করা বাঁশঝাড় থেকে অনুমতি ছাড়া ৫ থেকে ৭টি বাঁশ কেটে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক এক হাজার চারশ টাকা। এ ঘটনায় গ্রামের মাতব্বররা সমাধান করতে ব্যর্থ হলে মতিয়র রহমান ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেন।

কিন্তু অভিযোগের নোটিশ পাওয়ার পর ১৬ আগস্ট দুপুরে অভিযুক্তরা আবারও মতিয়র রহমানের খলিয়ানে প্রবেশ করে মেহগনি ও ইউক্যালিপটাস চারা রোপণ করে জমি দখলের চেষ্টা চালায়।

এসময় আমার ভাতিজা আব্দুল কালাম বাঁধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা বউ ফাতেমা ও আমার ভাবী মোছাঃ রুবি কে অকথ্য ভাষায় গালি দেয়।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আহত অবস্থায় আব্দুল কালামকে উদ্ধার করে প্রাণে রক্ষা করেন। তবে চলে যাওয়ার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়। আহত আব্দুল কালামকে পরে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মতিয়র রহমান সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park