বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ নাটোর জেলা সদর উপজেলা গ্রাম আদালত প্রকল্প-৩ (জুলাই-২০২৫) মাসের গ্রাম আদালতের মাধ্যমে মামলা গ্রহন ও নিষ্পত্তিতে প্রথম স্থান অধিকার লাভ করে। এরই ধারাবাহিকতায় নাটোরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ও ২নং তেবাড়ীয়া ইউনিয়ন পরিষদ AACO দের স্বারক উপহার দেন এবং গ্রাম আদালত নথিপত্র সংরক্ষণ করার জন্য যথেষ্ট মনোযোগী হতে বলেন। এছাড়াও উপজেলা কোর্ডিনেটর সুবর্না রানী সাহাকেও সৌজন্য উপহার প্রদান করেন।