1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টা; গ্রেপ্তার-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টা; গ্রেপ্তার-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ১২ আগস্ট ২০২৫ (দৈরাস):

জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার বিসিআইসি বাফার গোডাউন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসিব আল মামুন জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। তিনি মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হিসেবে বাবার ডিলার পয়েন্টে কাজ করতেন বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, প্রতি মাসের মতো ওইদিনও পাঁচবিবির ডিলার মেসার্স মামুন ব্রাদার্স চালকলের প্রতিনিধি হাসিব আল মামুন সার উত্তোলনের জন্য জনতা ব্যাংক জয়পুরহাট শাখার ৭ লাখ ৫০ হাজার টাকার একটি ভাউচার এবং জনতা ব্যাংক পাঁচবিবি শাখার ৯ লাখ টাকার একটি ভাউচার বাফার প্রদর্শন করে বাফার গোডাউন থেকে সার উত্তোলনের চেষ্টা করে। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার ভাউচারটি বৈধ হলেও পাঁচবিবি শাখার ভাউচারটি ভুয়া।

সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, উক্ত নম্বর ও টাকার কোনো ভাউচার সেদিন ইস্যু করা হয়নি। পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও গোডাউনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাসিব আল মামুন স্বীকার ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরির বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর বিসিআইসি বাফার গোডাউন কর্তৃপক্ষ জয়পুরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তারপর বিসিআইসি বাফার গোডাউনের হিসাব কর্মকর্তা এসএম হাসানুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে সরকারি সার উত্তোলনের চেষ্টা করায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park