।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৫ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজদিখান উপজেলা কর্মরত সকল সাংবাদিকের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম চিফ আনিছুর রহমান রুবেল (নিলয়) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ।
এসময় উপস্থিত সকলে তাদের বক্তব্যে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ফাঁশির রায় কার্যকর করার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু সাংবাদিক হত্যাকাণ্ডের কোন বিচার হয় না, তাই তুহিন হত্যায় জড়িত আসামিদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ফাঁশির রায় কার্যকর করার জন্য জোর দাবি জানান অন্যথায় বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ এক হয়ে কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।< সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আওলাদ হোসেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান প্রেস ক্লাবের সহ-সভাপতি সালাউদ্দিন সালমান, সিনিয়র সাংবাদিক দৈনিক খবর’র সিরাজদিখান প্রতিনিধি ও দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানসহ সিরাজদিখান উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।