1. admin@weeklyprekkhapot.com : admin :
বারিধারা পার্কে পল্লীকবি জসীমউদ্দীন পাঠাগার উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বারিধারা পার্কে পল্লীকবি জসীমউদ্দীন পাঠাগার উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (দৈরাস):

বাংলা সাহিত্যের অমর কবি, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “পল্লীকবি জসীমউদ্দীন পাঠাগার” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বারিধারা পার্কে নব নির্মিত এ পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “পর্যায়ক্রমে ঢাকার পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে, যা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস ধীরে ধীরে সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”

প্রথিতযশা চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান তার বক্তব্যে বলেন, “আমাদের ইতিহাসপাঠ এতদিন ১৯৫২ সাল থেকে শুরু করা হয়েছে, সচেতনভাবে ১৯৪৭ সালকে এড়িয়ে যাওয়া হয়েছে। একপাক্ষিক ইতিহাস বর্ণনার এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীকবির পুত্র খুরশীদ আনোয়ার জসীম।< তিনি তাঁর বক্তব্যে বলেন, “জসীমউদ্দীনের বই পড়লে একজন মানুষ দেশপ্রেমিক ও মানবিক হয়ে উঠবে। এই পাঠাগার যুবসমাজকে মাদকমুক্ত রাখবে এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।” এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি। অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বারিধারা সোসাইটির নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সার্বিক সহযোগিতায় নির্মিত এ পাঠাগার স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাঠাগারটির মাধ্যমে বারিধারা সোসাইটির সকল বয়সী সদস্যদের মধ্যে পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park