রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। যে কোন উপায়ে মোংলা বন্দরকে সচল রাখার প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি তা বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে।
ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি সমাপ্ত হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসা যাওয়া করতে পারবে।