ঢাকা (গুলশান), ৮ আগস্ট ২০২৫ (দৈরাস):
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে গুলশান থানা শাখার সিনিয়র সহ-সভাপতি সাদমান খান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করায় গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) কার্যালয়ে সংগঠনটির নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর এর দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ দায়িত্বভার দেওয়া হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহ্উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এবিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি সাদমান ‘দৈনিক রাষ্ট্রীয় সংবাদ’কে বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে লাল করে এপর্যন্ত এসেছি। সংগঠন আমাকে যে দায়িত্বভার দিয়েছে, আমি আমার এলাকাবাসীর দোয়া, ভালোবাসা নিয়ে সেই দায়িত্বের কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। “বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ”।