1. admin@weeklyprekkhapot.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাঁদের শরীরে ও মননে অভ্যুত্থানকে বয়ে বেড়াচ্ছেন। এজন্য জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত।

সোমবার (৪ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানে আহতদের প্রথাগত পুনর্বাসন-ব্যবস্থা থেকে বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যদি আহতদের যেকোনো বিষয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে তাঁরা জাতি গঠনে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে তাঁরা সমাজেও সম্মানিত হবেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে এক হাজারের অধিক আহতকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য রিজার্ভ ফোর্স। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

বেসিক জার্নালিজম ট্রেনিংয়ে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তাঁরা দেশের জন্য কাজ করতে আগ্রহী। এজন্য তাঁদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park