1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে : ইসি সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে : ইসি সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২ বার পঠিত

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (দৈরাস):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফশিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্তে হবে এবং সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সোমবার (৪ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে।’

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে।

রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে তিনি জানান, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে এবং ৫টি দল রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।< সীমানা নির্ধারণ বিষয়ে সচিব বলেন, ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে। পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি জানান, ১০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রি-ইলেকশন অবজারভার দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয়। আইন-বিধি সংস্কার প্রসঙ্গে সচিব জানান, সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং গণমাধ্যম নীতিমালা জারি করা হয়েছে। আচরণবিধিতে এআই অপব্যবহার রোধের বিষয় যুক্ত করার প্রক্রিয়াও চলছে। তিনি জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park