1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ কিংস ইলেভেন। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ঢাকা আরামবাগ ফুটবল একাডেমি ৩-১ গোলে মুন্সীগঞ্জ কিংস ইলেভেনকে পরাজিত করে।

খেলা শুরুর আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী উজ-জামান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

আরও উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন, নতুনধারা অ্যাসেটস লিমিটেডের নির্বাহী পরিচালক (রেভিনিউ) শাহীন মিঞা সিকদার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park