1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতীয় হাই কমিশন-২০২৫ সালের আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারতীয় হাই কমিশন-২০২৫ সালের আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (দৈরাস):
ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে গতকাল (২৮ জুলাই) মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির ক্ষেত্রে ২০২৫ সালের জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে বিদায় জানাতে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। এ বছর, সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে অভিনন্দন জানান এবং তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা ভারতে তাঁদের শিক্ষাজীবন নিজেদের পেশাগত অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সেতুবন্ধ গড়ার ক্ষেত্রেও ব্যবহার করেন।

তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান, যা আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় দেশের যৌথ ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে।

তিনি বলেন, এই বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণসমাজ এই বন্ধনকে আরও দৃঢ় করার এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠন করার কাজে অবদান রাখছে।

আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি নাগরিকগণ ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park