1. admin@weeklyprekkhapot.com : admin :
জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (দৈরাস):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গত বছর আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন দেশ বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে সব ধরনের বাধাবিঘ্ন অতিক্রম করতে হবে।< মাহবুবা ফারজানা বলেন, দেশ গড়তে আমাদের সামনে বিশাল কর্মযজ্ঞ রয়েছে। আমাদের দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park