1. admin@weeklyprekkhapot.com : admin :
জমির বিরোধের জেরে কমলনগরে দু'গ্রুপের সংঘর্ষে আহত-১২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জমির বিরোধের জেরে কমলনগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১২

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭২ বার পঠিত
জমির বিরোধের জেরে কমলনগরে দু'গ্রুপের সংঘর্ষে আহত-১২

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ৬নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বোয়ালিয়া নামক স্থানে জমি নিয়ে বিরোধের জের ধরে রবিবার (৪ জানুয়ারি, ২০২৪ ইং) দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১২ জন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
বাদী মোঃ মোছলেউদ্দিন বলেন, আমাদের পূর্ব মালিক আনা সম্পত্তিতে কৃষি কাজের উদ্দেশ্যে আমরা গেলে আগের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোক্তারের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো কিছু লোক সহ লাঠি শোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর এসে অর্তর্কিত হামলা চালায়। এসময় হামলার খবর শুনে আমাদের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে। অনেকেই আহত হয় সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদের মধ্যে মোঃ ইসমাইল রামদার আঘাতে গুরুতর আহত হলে তাকে লক্ষীপুর জেলা সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে নোয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অপর পক্ষের মোঃ মোক্তার বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে ওরা জোর করে চাষ দিতেছে এমন খবর শুনে আমরা গিয়ে বাঁধা দিলে তারা আমাদের উপর খিপ্ত হয় পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমার বাবা ও বাড়ির মহিলা সহ অনেকেই আহত হয় তারা এখন লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি থানায় মামলা হয়েছে এখন পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park