ঢাকা, ২৬ জুলাই ২০২৫ (দৈরাস):
তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শনিবার (২৬ জুলাই) এ সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে বলা হয়, কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী এক জন প্রধান তথ্য কমিশনার এবং দুই জন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দুই জন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম এক জন হবেন নারী।