মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেস ক্লাবের বিভিন্ন আয়োজনে সাংবাদিক আরিফ হোসেন হারিছ এর শুভ জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি, ২০২৪ িইং) দুপুর ১টার দিকে উপজেলায় সিরাজদিখান প্রেস ক্লাবের হলরুমে কেক কেটে এ জন্মদিন পালিত হয়।
সাংবাদিক আরিফ হোসেন হারিছ উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি মৃত আব্দুল আজিজ বেপারীর ৭ পুত্র সন্তানের মধ্যে চতুর্থ সন্তান। সে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত দৈনিক ‘লাখোকন্ঠ’ পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে কর্মরত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার ইমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার ড. সাইদুল ইসলাম খান, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক হাজী মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক সালাউদ্দিন সালমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার, কোষাধক্ষ রিয়াজ মাহমুদ মান্নান, দপ্তর সম্পাদক আজাদ বিন নাদবি, সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক আজিম হাওলাদার, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, আব্দুল্লাহ আল মাসুদ, সুলতানা আক্তার প্রমুখ।