1. admin@weeklyprekkhapot.com : admin :
নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)। উপদেষ্টার বাংলাদেশ সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সাক্ষাৎকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ত্রিপক্ষীয় সভা, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি সুরক্ষা ইত্যাদি বিষয়ে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। দক্ষিণ এশিয়া ও আশিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ককে কাজে লাগিয়ে নেপালের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করা সম্ভব বলে মত প্রকাশ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি শিশু ও নারীদের মাতৃসেবা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-নেপাল সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, উপদেষ্টার একান্ত সচিব ও মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকন্ড সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং-এর সহকারী সচিব মিজ তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park