1. admin@weeklyprekkhapot.com : admin :
সুষ্ঠভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সুষ্ঠভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৩ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১৭ আগস্ট ২০২৪ (দৈরাস):

সড়কে শৃঙ্খলা ও স্বচ্ছতায় জনগনের একাত্বতা ও একীভূত করার লক্ষ্যে সকল ছাত্র, সাধারণ জনগণ, বুদ্ধিজীবী, মননশীল ব্যক্তিসহ সকলের সমন্বয়ে সুষ্ঠভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবীতে শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে Reform Bangladesh Intelligence and safe mobility for all (RB-ISMA) সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ক্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে পৌঁছাতে পেরেছি।

আসিফ মাহমুদ বলেন, অনেক শহীদ, অনেক পরিবারের কান্না এবং আমাদের আহত অনেক ভাই-বোনেরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

তিনি বলেন, আপনারা একটি সংকটময় মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপরে আক্রমন করার চেষ্টা করেছে। আমাদের ভলেন্টিয়াররা সেখানেও এগিয়ে গিয়েছেন। দিন-রাত এক করে তারা মন্দির পাহারা দিয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এখন পুরো পৃথিবী অনুধাবন করছে বাংলাদেশ যে অবস্থানে ছিলো, সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ জেনারেশন পরিবর্তন হয়েছে। সামনের দিনগুলোতে যেহেতু ট্রাফিক পুলিশ ব্যাক করছে।

উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ খুলে যাচ্ছে সেহেতু আপনারা যারা শিক্ষার্থীরা কাজ করেছেন তারা স্কুল-কলেজে ফিরে যাবেন। বিশ্ববিদ্যালয়ের যারা আছেন যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুরোপুরি প্রশাসনের কন্ট্রোলে না আসে আপনারা তাদের সহযোগিতা করবেন।

আসিফ মাহমুদ বলেন, যেহেতু আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনারা যারা এতদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এটা একটা অ্যাওয়ারনেসের দায়িত্ব থেকে করে গেছেন।

তিনি বলেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনাদের ট্রাফিকের দায়িত্ব শেষ হলে একটি সোস্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংয়ের আয়োজন করবো।

উক্ত সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ মুনিবুর রহমান, আরবি-আইএসএমএ এর সদস্যবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park