1. admin@weeklyprekkhapot.com : admin :
টেকনাফের জালিয়াপাড়ায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও বিদেশী পিস্তলসহ আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

টেকনাফের জালিয়াপাড়ায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও বিদেশী পিস্তলসহ আটক-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩ বার পঠিত

কক্সবাজার, ২০ জুলাই ২০২৫ (দৈরাস):
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার একটি জনৈক করিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে ০.৮১৬ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১টি বিদেশী পিস্তলসহ শফিক (২৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রোববার (২০ জুলাই) বিকেলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মায়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভা ০৭নং ওয়ার্ডের উত্তর জালিয়াপাড়া এলাকার একটি বসতবাড়িতে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।

পরবর্তীতে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যটি যাচাই-বাছাই করে নিশ্চিত করেন যে, জালিয়াপাড়া এলাকার জনৈক করিমের বসতবাড়িতে গোপনে মাদক ও অস্ত্রের লেনদেনের প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একাধিক বিশেষায়িত আভিযানিকদল চোরাকারবারীদের ধরতে জালিয়াপাড়া এলাকায় অভিযানে নামে এবং চারদিক ঘিরে ফেলে তল্লাশি চালায় আনুমানিক বিকেল ৩:৩০ মিনিটে অধিনায়ক ও তার টহলদল করিমের বসতবাড়িতে প্রবেশ করলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক করিমসহ অন্যান্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শফিক (২৬) নামের একজনকে আটক করতে সমর্থ হয়।

এসময় অপর দুইজন পালিয়ে যায়। উল্লেখ্য, উক্ত বাড়িতে মাদকদ্রব্য খুচরা ইয়াবা ক্রয়/বিক্রয়ের আসর বসার তথ্যও পাওয়া জায়।

আটককৃত শফিক টেকনাফের পুরাতন পল্লানপাড়া গ্রামের ইউনুসের ছেলে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে করিমের বসত বাড়ির খাটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ০.৮১৬ কেজি নিষিদ্ধ< ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে মাদক ও পিস্তলসহ প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানস্থলে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। তিনি মাদকবিরোধী কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং মাদক থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে তিনি স্থানীয়দেরকে মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সর্বাত্মক তথ্য দিয়ে সহযোগিতা প্রদানের আহ্বান জানান, যাতে টেকনাফের মাদক চক্রের সাথে সম্পৃক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park