নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন কে অর্ন্তভূক্ত করায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্দ্যোগে শনিবার (৩ ফ্রেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুর ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (Hall of Fame) আগারগাঁও, ঢাকাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন’র বিশাল সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধ ডা. মোজফা জালাল মহিউদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, চেয়ারম্যান, বিএমআরসি, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাবেক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (এমপি), কুমিল্লা-৭ চান্দিনা, অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলসহ।
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে করনীয় বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন।
সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ০৫ (পাঁচ) শয্যা নিয়ে জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইউনিট গঠন করেছিলেন এবং দীর্ঘ পরিক্রমায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ সেই জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি হাসপাতালকে ৫০০ (পাঁচশত) শয্যায় উন্নীত করেছেন। চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।