1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর বাডডায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে গণ মিছিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর বাডডায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে গণ মিছিল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (দৈরাস):
রাজধানীর পূর্ব বাডডায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ফোর লেন ওয়েলফেয়ার সোসাইটি, পাঁচ তলা বাড়িওয়ালা সমাজ, কৃষি ব্যাংক-বৈঠা খালী সোসাইটি, আলিফ নগর সোসাইটির যৌথ উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা উত্তর মহানগরের ৩৭নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বাড্ডা এলাকায় আয়োজিত এই মিছিলটি চার সোসাইটির প্রতিটি সড়ক অলিগলি প্রদক্ষিণ করে।

মিছিলে মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে হুশিয়ারি জানানো হয়। এতে অংশ নেন সমাজের নানা পেশার মানুষ।

মিছিলে নেতৃত্ব দেন চারটি সংগঠনের সভাপতিগণের মধ্যে কাজী আনোয়ার হোসেন মিন্টু, মো: সালাউদ্দিন ও সাধারণ সম্পাদকগণ জাহাঙ্গীর খান, তাজীমুল হক, মনির হোসেন, আকরাম হোসেন টিটু।< এসময় সোসাইটিগুলোর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবে অবস্থিত সাংবাদিকদের মাতৃ সংগঠন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বাদল চৌধুরী, পুলিশ পরিশর্দক (অব:) গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম মনির, জহিরুল ইসলাম জহির, শরীফুল ইসলাম সরকার, আলী হোসেন, অ্যাডভোকেট মানিক, অ্যাডভোকেট জামাল, মশিউর রহমান বাচ্চু, আরিফ আহমেদ বাবলু, ঈনুনুল হক স্বপন, আব্দুর রাজ্জাক মিন্টু, রফিকুল ইসলাম রাজু, নিজাম সরকার, রূপ মিঞা, আনন্দ কুমার দাস, জালাল হাওলাদার, হাজী জালাল, হারুন মিয়া, নিউটন ভূইয়া, মোঃ সেলিম, জুয়েল, সাইফুল, আলী, বাবলু, রূপ মিয়া, নুরুল হক, আবদুর রউফ ভূইয়া, রাহাদ হুসাইন ভুইয়া, আনিসুল ইসলাম পলাশ, লিপন, মানিক, দাদন মুন্সী, মিজানুর রহমান,সালাম, যুবরাজ,জুয়েল, আমিনুল ইসলাম, রফিক, শাহরিয়ার সজল অভি, শ্রীচরণ, আলেকসহ এলাকার শতাধিক বাসিন্দারা। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন 'ফোর লেন ওয়েলফেয়ার সোসাইটি'র সভাপতি কাজী আনোয়ার হোসেন মিন্টু। তিনি বলেন একটি সুস্থ মানবিক সমাজে মাদকাসক্তি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। পূর্ব বাড্ডায় যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে হবে। এজন্য সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, "সমাজের সকল নাগরিককে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park