1. admin@weeklyprekkhapot.com : admin :
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী : মীর সরফত আলী সপু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী : মীর সরফত আলী সপু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৩ জুলাই ২০২৫ (দৈরাস):

আমরা হত্যাকারীর বিচার চাই কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যায় এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

রোববার (১৩ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করলেই সত্য উন্মোচিত হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে নিয়ে তালবাহানা করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মীর উজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park