1. admin@weeklyprekkhapot.com : admin :
যশোরের মুরাদগড় বাজার এলাকায় ২৩টি স্বর্ণের বারসহ আটক-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যশোরের মুরাদগড় বাজার এলাকায় ২৩টি স্বর্ণের বারসহ আটক-২

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৫ বার পঠিত

যশোর, ৫ জুলাই ২০২৫ (দৈরাস):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জনকে আটক করেছে।

শনিবার (৫ জুলাই) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের অন্তর্গত মুরাদগড় বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতঃ তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৪ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৯১৫ টাকা।

আটককৃত ব্যক্তিরা যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মালেকের ছেলে মোঃ মেহেদী হাসান (২৫)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে সংগ্রহ করে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park