1. admin@weeklyprekkhapot.com : admin :
পিলখানায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পিলখানায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩১ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৩ জুলাই ২০২৫ (দৈরাস):

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি’র ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করেছেন।

বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তররে বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপন করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজকে একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সকল স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park