1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে যুগোপযোগী কৌশল নেওয়া হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে যুগোপযোগী কৌশল নেওয়া হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২৭ জুন ২০২৫ (দৈরাস):
জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একটি লাভজনক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে কার্যকর ও সময়োপযোগী কৌশল গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৭ জুন) মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএফআইডিসিকে আধুনিক প্রযুক্তির সংযুক্তি, দক্ষ জনবল গড়ে তোলা এবং বাজারমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।

পরিদর্শনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বিএফআইডিসির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে রাবার উৎপাদন বাড়াতে বিদেশ থেকে উন্নত জাতের ক্লোন আমদানির সম্ভাবনা যাচাই ও এ বিষয়ে একটি সমীক্ষা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আসবাবপত্র শিল্পে প্রতিযোগিতা বাড়াতে একটি আধুনিক বিক্রয় ও বিপণন কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন ও এই আলোচনাকালে বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park