1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামী ৬ জুলাই ডিএসইসি’র ফ্যামিলি ডে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামী ৬ জুলাই ডিএসইসি’র ফ্যামিলি ডে

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ২৭ জুন ২০২৫ (দৈরাস):
আগামী ৬ জুলাই রবিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫। এই অনুষ্ঠানটিকে ঘিরে এরইমধ্যে ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে থাকছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ড। তাদের মধ্যে রয়েছে মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এবং ডায়মন্ড সিটি।

এই আয়োজনে থাকছে চমকপ্রদ র‌্যাফেল ড্র। যার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে গ্লোবালইডির সৌজন্যে একটি মোটরসাইকেল।

এছাড়া থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট, গ্রীস্টারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকাপ্টার এর সৌজন্যে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকাপ্টার রাইড টিকিট। র‌্যাফেল ড্রতে থাকবে আরও অনেক অনেক চমকপ্রদ পুরস্কার যা পরবর্তী ঘোষণায় জানানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের আয়োজন নয়, এটি সাব-এডিটরদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল সদস্যকে আগামী ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে কুপন সংগ্রহ করতে হবে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য যেখানে মিলবে বিনোদন, পুরস্কার, এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park