1. admin@weeklyprekkhapot.com : admin :
সীতাকুণ্ডে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ ‘কোহিনূর স্টিল’ শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ ও গাজীপুরে বনভূমি উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সীতাকুণ্ডে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ ‘কোহিনূর স্টিল’ শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ ও গাজীপুরে বনভূমি উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

সীতাকুণ্ড, ২৫ জুন ২০২৫ (দৈরাস):
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী মৌজায় বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ‘কোহিনূর স্টিল’ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (২৫ জুন) সকাল থেকে চালানো এ অভিযানে প্রতিষ্ঠানটির অফিসসহ দুটি ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, খুঁটি ও কাঁটাতারের ঘেরা পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অনুমোদন ও ইজারা ছাড়াই আনুমানিক ৭ দশমিক ১০ একর বনভূমির ওপর বনভূমির ওপর দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। এ সংক্রান্ত একাধিক নোটিশ দেওয়ার পরও দখল না ছাড়ায়, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. মঈনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর একটি দল, র‍্যাব, পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেয়।

তুলাতুলী মৌজার বি.এস. খতিয়ান নম্বর ০১ এবং দাগ নম্বর ৪৯৪ অনুযায়ী উক্ত জমি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় সেখানে জাহাজ ভাঙা ইয়ার্ড স্থাপন বৈধ নয়। অতীতে কখনোই এই দাগে শিল্প প্রতিষ্ঠানের ইজারা দেওয়া হয়নি। এমনকি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, রাজা কাশেম ও তার স্ত্রীর নামে বরাদ্দ চেয়ে করা আবেদনও নামঞ্জুর করে জেলা প্রশাসন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদিত সাতটি শিল্পমৌজায় শিল্পকারখানা স্থাপনের অনুমতি রয়েছে, কিন্তু তুলাতুলী অঞ্চল এসবের অন্তর্ভুক্ত নয়; এটি বনভূমি। সে কারণে পরিবেশ রক্ষায় ও আইন অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসন এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। উচ্ছেদ শেষে জমিটি সরকারের হেফাজতে নেওয়া হয় এবং পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে, গাজীপুরের বাউপাড়া বিট এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের প্রায় ১০ শতাংশ বনভূমি উদ্ধার করে সেখানে নতুন করে বনায়ন করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের আড়াইশ প্রাসাদ মৌজার আরএস ৬৫১ নং দাগের এই সরকারি বনভূমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল নিটল মটরস লিমিটেড।

সম্প্রতি প্রতিষ্ঠানটি সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করলে বন বিভাগ তা বন্ধ করার চেষ্টা করেন। তবে নিটল মটরসের কর্মকর্তারা নিষেধ উপেক্ষা করে রাতে গোপনে নির্মাণ কাজ চালিয়ে যান। ঘটনার পর বিট কর্মকর্তা ঘটনাস্থল থেকে নির্মাণ সামগ্রী জব্দ করেন এবং একটি মামলা দায়ের করা হয়। বন বিভাগ অভিযান চালিয়ে বনভূমিটি দখলমুক্ত করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park