রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
অবৈধভাবে টায়ার পুড়িয়ে বয়লার মেশিন দিয়ে ফার্নিশ ওয়েল/গ্রীন ওয়েল তৈরীর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমান ফার্নিশ ওয়েল/গ্রীন ওয়েল ধ্বংস এবং কারখানার মালিক মেহেদী কে কারাদন্ড প্রদান করেছে র্যাব-৫।
সোমবার (২৯ জানুয়ারি, ২০২৪) বিকেল ৫টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন কয়াশুকলা এলাকায় র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের চৌকশ আভিযানিক দল ও মোছাঃ মুনিরা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট, আক্কেলপুর, জয়পুরহাট এর নেতৃত্বে অবৈধভাবে গ্রীন ওয়েল ফ্যাক্টরিতে বয়লার মেশিন দিয়ে টায়ার পুড়িয়ে ফার্নিশ ওয়েল/জিন ওয়েল উৎপাদন করার অপরাধে বিপুল পরিমান ফার্নিশ ওয়েল/জিন ওয়েল ধ্বংশ এবং ফ্যাক্টরির মালিক মোঃ মেহেদী হাসান(৩৫), পিতা-আতোয়ার রহমান, সাং-শ্রীধরপুর, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে (১,২০,০০০/-) টাকা জরিমানাসহ ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অবৈধভাবে বয়লার মেশিন দিয়ে টায়ার পুড়িয়ে দীর্ঘদিন ধরে ফার্নিশ ওয়েল/গ্রীন ওয়েল উৎপাদন করে আসছিল গ্রীন ওয়েল ফ্যাক্টরির মালিক মোঃ মেহেদী হাসান। টায়ার পোড়ানোর ধোঁয়ার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষণ হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। বিষাক্ত কালো ধোঁয়ার কারণে বেড়ে চলছে, শিশুদের কাশি, অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বালাই।