1. admin@weeklyprekkhapot.com : admin :
সমুদ্র ও নাব্য জলপথের হাইড্রোগ্রাফিক জরিপ ও চার্ট প্রণয়ন নিশ্চিত করা হবে : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সমুদ্র ও নাব্য জলপথের হাইড্রোগ্রাফিক জরিপ ও চার্ট প্রণয়ন নিশ্চিত করা হবে : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২১ জুন ২০২৫ (দৈরাস):
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমুদ্র ও নাব্য জলপথের উন্নয়নে হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়নে আধুনিক পদ্ধতি ও অভিন্ন মান নিশ্চিত করা হবে।

শনিবার (২১ জুন) রাজধানীর বিজয় সরনীর মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ-এর যৌথ আয়োজনে বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “জলবায়ু অভিযোজন, নিরাপদ নৌপরিবহন, ব্লু ইকোনোমি ও টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা জরুরি।”

তিনি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “দেশে ৪টি সমুদ্র বন্দর যার মধ্যে ১টি গভীর সমুদ্র বন্দর (মাতারবাড়ী) ও ৫৪টি অভ্যন্তরীণ নৌ বন্দর রয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া ফিশারি পোর্ট প্রকল্প নির্মাণের প্রস্তাব পেলে সরকার তা বাস্তবায়ন করার উদ্যোগ নিবে।”

দেশের সমুদ্র এলাকার হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা ও এ সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাব্যক্ত করেন নৌপরিবহন উপদেষ্টা।

সেমিনারে বক্তারা পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বায়ত্তশাসিত ডুবো যান ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল ম্যাপিং ত্বরান্বিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান, জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park