1. admin@weeklyprekkhapot.com : admin :
নয়াদিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ মিশন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নয়াদিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ মিশন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২০ জুন ২০২৫ (দৈরাস):
ভারতের নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন।

সাধারণত প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়। তবে বেশ কয়েকটি কারণে এ বছর তা ওই সময়ে আয়োজন করা যায়নি। এর মধ্যে ভারতে নতুন হাইকমিশনারের আগমন, পরিচয়পত্র পেশ ও সেই সময় রমজান মাস হওয়ায় অনুষ্ঠানটি বিলম্বে আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিংহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘস্থায়ী শক্তিকে ‘যৌথ অভিজ্ঞতা ও ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা’ উল্লেখ করে এটাকে ‘স্থিতিশীল ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বের ভিত্তি’ হিসেবে অভিহিত করেন।

তিনি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক পর্যায়ে—ব্যবসা-বাণিজ্য, সংযুক্তি, জ্বালানি ও সাংস্কৃতিক বিনিময়—এসব খাতে সম্পর্ক বিস্তারের সুযোগ ও গুরুত্ব তুলে ধরেন।

শ্রী কীর্তি বর্ধন সিংহ বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে সব খাতে আন্তঃসংযোগ ও সংযুক্তি জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে চাই, যা আমাদের অংশীদারিত্বের মেরুদণ্ড।’

বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের একটি ভবিষ্যত-প্রসারী রূপরেখা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমরা শুধু অতীতকে স্মরণ করতেই নয়, বরং প্রতিবেশী ও উন্নয়নের অংশীদার হিসেবে ভবিষ্যৎ নিয়ে ভাবতেও এই দিবস উদযাপন করি।

তিনি সম্প্রতি নেপালের জলবিদ্যুৎ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে স্থানান্তরের উদাহরণ তুলে ধরে বলেন, এটি উপ-আঞ্চলিক সহযোগিতার একটি দৃষ্টান্ত।

তিনি জানান, বর্তমান বিমসটেক চেয়ার হিসেবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানি শাড়ির সাংস্কৃতিক প্রদর্শনী এবং ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন ক্যাটারিংয়ের বাবুর্চিদের তৈরি বিশেষ খাবার পরিবেশিত হয়, যার মধ্যে ছিল খ্যাতনামা ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি।

অনুষ্ঠানে শতাধিক অতিথি অংশ নেন, যাদের মধ্যে ছিলেন কূটনীতিক, সরকারি কর্মকর্তা, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park