1. admin@weeklyprekkhapot.com : admin :
১৮৭ রানে এগিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১৮৭ রানে এগিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ২০ জুন ২০২৫ (দৈরাস):
স্পিনার নাইম হাসানের দারুণ বোলিংয়ের পর দুই ব্যাটার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে থেকে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ১০ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রান করে শ্রীলংকা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৮ রান করেছিল শ্রীলংকা।

চতুর্থ দিনের তৃতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাাদেশ। ১৭ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভাকে ১৯ রানে থামান বাংলাদেশ স্পিনার নাইম হাসান।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পেসার হাসান মাহমুদের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন ৫ রান করা কুশল। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন।

দিনের শুরুতে ৯ রানের ব্যবধানে দুই ব্যাটারকে হারানোয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট পতনে চাপে পড়ে শ্রীলংকা। সপ্তম উইকেটে লংকানদের চাপমুক্ত করেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৮৪ রানের জুটি গড়েন তারা।

দলীয় ৪৭০ রানে মিলানকে বোল্ড করে বাংলাদেশকে দারুন এক ব্রেক-থ্রূ এনে দেন হাসান। এই ব্রেক-থ্রুর পরের ১৫ রানে শ্রীলংকার শেষ ৩ উইকেট তুলে সফরকারীদের ৪৮৫ রানে অলআউট করে বাংলাদেশ।

শেষ ৩ উইকেটের সবগুলোই নিয়েছেন নাইম। এতে ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নেন তিনি।১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন নাইম। এই প্রথম বিদেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন এই স্পিনার।

শ্রীলংকার কামিন্দু মেন্ডিস ৮৭ ও মিলান ৩৯ রান করেন। নাইম ছাড়াও বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও মোমিনুল হক ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসের ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা এনামুল হক বিজয় এবার ৪ রানে আউট হন।

দ্বিতীয় উইকেটে বড় জুটির চেষ্টায় ৩৬ রান যোগ করেন ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হক। জুটিতে ১৪ রান করে আউট হন মোমিনুল। এতে ৬০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন সাদমান। ৭০ বলে টেস্টে ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন তিনি। অর্ধশতকের পর ইনিংস বড় করার পথে ছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭০ রানে মিলান রত্নায়েকের বলে লেগ বিফোর আউট হন তিনি। ৭টি চারে ৭৬ রান করেন সাদমান।

দলীয় ১২৮ রানে সাদমান ফেরার পর চতুর্থ উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত টেস্টে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে এবং মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। ১১৩ বল খেলে ৬টি চার মারেন শান্ত।

শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে এবং মিলান রত্নায়েকে ১টি করে উইকেট নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park