1. admin@weeklyprekkhapot.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জ, ১৬ জুন ২০২৫ (দৈরাস):
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপ নেয়—এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।

সোমবার (১৬ জুন) সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতিপ্রেমের প্রেক্ষাপটে গড়ে উঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হতে হবে।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন সিরাজগঞ্জকে আরও পরিচিত করে তোলে, সেটি কাম্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান এবং বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।

উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পরে উপদেষ্টা পরিকল্পনা কমিশনে প্রতিবেদন পেশ করবেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর স্পার শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park